Logo
বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

প্রথম স্ত্রীর কাছে বেশি থাকায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো দ্বিতীয় স্ত্রী

২৬ বাংলা টিভি   10-Oct-2026   93

Photo

প্রথম স্ত্রীর কাছে বেশি থাকায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো দ্বিতীয় স্ত্রী


রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় দ্বিতীয় স্ত্রী আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার (১০ অক্টোবর) ভোর রাতে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আশরাফুল ওই এলাকায় দ্বিতীয় স্ত্রী নিয়ে বাসা ভাড়া করে থাকতেন।

এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ আটক করেছে। আর আহত আশরাফুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আশরাফুলের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসরা।

বেলপুকুর থানা পুলিশ জানায়, আশরাফুল পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তারাপুরে তার প্রথম স্ত্রী থাকেন। দ্বিতীয় স্ত্রীকে একই উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে দিয়েছেন। তিনি দ্বিতীয় স্ত্রীর বাসায় বেশি থাকতেন। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে আশরাফুল দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যান। শনিবার ভোররাতে তার দ্বিতীয় স্ত্রী রেখা ব্লেড দিয়ে স্বামী আশরাফুলের পুরুষাঙ্গ কেটে দেন। পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশরাফুলকে উদ্ধার করে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার প্রথম স্ত্রী রয়েছেন। তিনি জানান, ঘটনার পর দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত