Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে গভীর রাতে ছাত্রীসহ আটক ইমাম, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২৬ বাংলা টিভি   05-Dec-2025   218

Photo

মহেশপুরে গভীর রাতে ছাত্রীসহ আটক ইমাম, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):

ঝিনাইদহের মহেশপুরে এক ছাত্রীর সঙ্গে  অনৈতিক কাজের  অভিযোগে আব্দুল মফিজ  নামের এক ইমামকে আটক করেছে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  বুধবার গভীর রাতে উপজেলার হুদা দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, হুদা দারিয়াপুর গ্রামের মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করছিলেন আব্দুল মফিজ নামের ওই ইমাম।  এই সুবাদে গ্রামের এক কিশোরী  তার কাছে কোরআন শিখতে যেত। অভিযোগ আছে, ইমামের সঙ্গে ওই ছাত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে ভুয়া কাগজপত্র তৈরি করে তিনি কিশোরীকে বিয়েও করেছেন বলে জানা যায়।

গত রাত ১২টার দিকে ইমাম মফিজ ছাত্রীটির বাড়ির কাছে গেলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে তাঁকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদের কাছে হস্তান্তর করা হয়। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইমাম মফিজকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এ ছাড়া ছাত্রীটির বাবাকেও অবহেলার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।

ইমাম মফিজ যশোরের চৌগাছা উপজেলার চানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তাঁর নিজ সসারে দুই সন্তান রয়েছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত