Logo
শনিবার | ৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষনের অভিযোগ, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

২৬ বাংলা টিভি   06-Jun-2026   155

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষনের অভিযোগ, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


ঝিনাইদহ  প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে আফতাব নামের এক গ্রাম্য ডাক্তারকে আটক করেছে পুলিশ । উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে । এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশি খবর দেয় 

ভুক্তভোগী শিশুর পিতা তরিকুল ইসলাম জানান , আজ (শনিবার) বিকালে আমার মেয়ে তরিকুল ডাক্তারের কাছে ওষধ আনতে গেলে এই ঘটনা ঘটে। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই ।

স্থানীয়রা জানায়, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে ডাক্তার তরিকুলের দোকানে যায়। সে সময় কেউ না থাকার সুযোগে ডাক্তার মেয়েটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনা জানাজানির পর স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাকে আটকে রাখে। এ সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়| সংবাদ পেয়ে রাত সাড়ে ৯ টার সময় কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে  প্রেরন করা হয়েছে।

কালীগঞ্জ উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে  ধর্ষণ করা হয়েছে। আরো নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে যোগ করেন তিনি।

 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত