Logo
বৃহস্পতিবার | ৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

২৬ বাংলা টিভি   13-Feb-2026   143

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ


নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের মধ্যে ২৬০টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্র জোটের প্রার্থীরা ১৯৭টি আসনে জয়লাভ করেছেন। ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ কার্যত সুস্পষ্ট হয়ে উঠেছে।

দলীয় সূত্র জানিয়েছে, নতুন সরকারের নেতৃত্বে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রায় ৩৫ বছর পর দেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন। সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে টানা নারী নেতৃত্বেই দেশ পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা আসনগুলোর ফলাফল ঘোষণা করেন। এতে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৫৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৪টি আসন।

এদিকে নিরঙ্কুশ বিজয়ের পরও কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির প্রেস উইং জানিয়েছে, বিজয় উপলক্ষে বাদজুমা সারাদেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন থাকবে।

ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে। দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট নেয়া হয়। সকাল দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনা কার্যক্রম।

উল্লেখ্য, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ছিলেন মোট ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন। এছাড়া ১২৪টি দেশে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত