সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,
২৬ বাংলা টিভি 19-Sep-2026 25
ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,
শিপলু জামান ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার বাসিন্দা মো. রাব্বী হাসান ও হেনা পারভীন খুশি দম্পতির প্রতিবন্ধী কন্যা রাবেয়া খাতুন। তীব্র ডায়রিয়া ও বমি নিয়ে গত ১৭ তারিখে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শিশুটিকে। চরম অর্থাভাব ও অর্থনৈতিক সংকটের কারণে প্রয়োজনীয় ওষুধ ও উন্নত চিকিৎসা করাতে পারছেন না বলে জানান মা হেনা আক্তার খুশি। আজ তিন দিন ধরে ছোট দুই সন্তানকে নিয়ে হাসপাতালে পড়ে থাকলেও অর্থাভাবে সঠিক চিকিৎসা না পেয়ে চরম অনাহারে ও চিকিৎসাসংকটে দিন কাটাচ্ছেন তিনি।
অসহায় মা হেনা পারভীন খুশি জানান, তার প্রতিবন্ধী মেয়েটি তিন দিন ধরে ডায়রিয়া ও বমিতে মারাত্মক অসুস্থ কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী কেনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ছোট ছেলে রিয়াদ হোসেন ও অসুস্থ প্রতিবন্ধী মেয়েকে নিয়ে হাসপাতালে চরম বিপাকে পড়েছেন তিনি। এ অবস্থায় মেয়ের চিকিৎসা চালিয়ে নিতে বিত্তবানদের সহায়তার আকুল আবেদন জানিয়েছেন এই অসহায় মা।

এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. শিশির জানান, রাবেয়া খাতুন নামের বাচ্চাটি গত ১৭ তারিখে বমি ও ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছিল। তাদের অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ ছিল। পরবর্তীতে তারা 'রোগী কল্যাণ সমিতি'র ফান্ড থেকে চিকিৎসার জন্য কিছু টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং বাচ্চাটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
news@26banglatv.com