Logo
বুধবার | ১ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মাগুরা

মাগুরার মহম্মদপুর প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীর সাথে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক

২৬ বাংলা টিভি   16-May-2026   66

Photo

মাগুরার মহম্মদপুর প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীর সাথে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক


শালিখা মাগুরা প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে সৌদি প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী রানী খাতুনের সাথে  আপত্তিকর অবস্থায় শিবির নেতা ইব্রাহিম সরদারকে জনতা আটক করেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শফিকুল ইসলাম সরদার বাড়িতে না থাকার কারনে ২/৩ বছর ধরে তার  স্ত্রী রানীর সাথে চৌবাড়িয়া এলাকার লাকু সরদারের ছেলে ইব্রাহিম সরদারের দীর্ঘদিন ধরে পরকিয়া সম্পর্ক চলতে থাকে। বিষয়টি পরিবারের সবাই জানে এবং ঘটনাটি নিয়ে ছেলের পরিবারকে অবহিত করেও কোন প্রতিকার পায়নি প্রবাসীর পরিবার। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার   রাত আনুমানিক ১১ টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয় ।  বিষয়টি প্রবাসীর ভাই এবং ভাইয়ের স্ত্রী দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানালে তখন তারা তাদের দুজনকে আটক করে বেঁধে রাখে। পরে পুলিশকে জানালে পুলিশ তাদের দুজনকেই পুলিশ হেফাজতে  থানায় নিয়ে যায়। 

বিপ্লব হোসেন মোল্যা ও প্রবাসীর ভাবি বলেন, তাদের দুজনের মধ্যেই দুই বছর ধরে চলছে এধরনের অনৈতিক কর্মকান্ড বিষয় টি নিয়ে পরিবারকে বললেও কোন প্রতিকার পাওয়া যায়নি। গতকাল রাতে যখন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়। ঠিক তখনই আমরা শফিকুল ভাইকে ভিডিও কল দিয়ে বিস্তারিত ঘটনা দেখায়। পরে লোকজন ডেকে এনে তাদের হাতেনাতে ধরে ফেলি। আমরা এমন অনৈতিক কর্মকান্ডের সঠিক বিচার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি। 

এ বিষয়ে মো. শফিকুল ইসলাম সরদারের স্ত্রী রানী  সঙ্গে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী দেশের বাইরে অবস্থান করছেন। এই সুযোগে ইব্রাহিম সরদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সম্পর্ক ছিল বলেও তিনি দাবি করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এমন ন্যাক্করজনক ঘটনার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন এলাকাবাসী।

বিনোদপুর  ইউনিয়নের শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন, ছেলেটি শিবিরের কোন পদে নেই তবে সে শিবিরের একজন কর্মী। সে যতই আমাদের সংগঠনের ছেলে হোকনা কেন তার এমন অপকর্মের জন্য তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি। 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: আশরাফুজ্জামান বলেন,  তাদের দুজনকেই পুলিশ হেফাজতে রাখা  হয়েছে এ বিষয়ে তদন্ত  করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত