Logo
রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

বেরিয়ে এলো থলের বিড়াল, বিয়ের খবর গোপন করে মিস ইউনিভার্সে মাহি!

২৬ বাংলা টিভি   14-Nov-2026   23

Photo

সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত


বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতে এর আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় দেশজুড়ে ব্যাপক আলোচনায় রয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। ঠিক এ সময়ই ওটিএন বাংলার অনুসন্ধানে উঠে এসেছে তাঁর ব্যক্তিজীবনের এক চমকপ্রদ তথ্য। প্রেমিক সাদাত সাফি নাবিলকে ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ে করেছেন তিনি। অথচ সেই বিয়ের খবর আড়াল করেই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন তিনি।

আগে থেকেই ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তিনি। দীর্ঘদিন ধরে বিনোদন অঙ্গনে কাজ করলেও এবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হওয়ায় নতুন করে আলোচনায় তিনি।

গত ৮ নভেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ নির্বাচিত হন মাহি। এই অর্জনের মধ্য দিয়ে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। ঠিক এই মুহূর্তে পাওয়া গেল তাঁর ব্যক্তিজীবনের এমন এক গোপন তথ্য, যা নিয়ে শুরু হতে পারে চরম বিতর্ক।

গত ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁকে মিস ইউনিভার্স বাংলাদেশ-এর মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

প্রেম নিয়ে আলোচনায় 

মাহির প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। বছর দুয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিক সাদাত সাফি নাবিলের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। এরপর তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

২০২৫ সালের ২৬ এপ্রিল মাহির প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। নিজের ইনস্টাগ্রামে দেওয়া একটি আবেগঘন পোস্টকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়। সেখানে তিনি ব্যক্তিগত জীবনের নানা সংকট ও মানসিক কষ্টের কথা তুলে ধরেছিলেন।

পোস্টে মাহি লিখেছিলেন, ট্রল, বড় বোনের বিয়ের দায়িত্ব এবং সম্পর্কের টানাপোড়েন মিলিয়ে তিনি ভেঙে পড়েছেন। নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছিলেন, অনেকের হৃদয় ভেঙেছেন বলেও অনুতপ্ত তিনি।

তবে তখন প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের খবর অস্বীকার করেছিলেন অভিনেত্রী। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, পোস্টের কোথাও ব্রেকআপের কথা উল্লেখ করেননি। সম্পর্কে উত্থান-পতন থাকাটাই স্বাভাবিক। পরে প্রেমিক নাবিলের সঙ্গে নাচের ভিডিও প্রকাশ করেও বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিয়েছিলেন তিনি।

সাদাত সাফি নাবিলের সঙ্গে একান্ত মুহূর্তে সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

আড়ালে ছিল বিয়ের খবর

প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনার কয়েক মাস পরই জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন মাহি। ২০২৫ সালের ডিসেম্বরে প্রেমিক সাদাত সাফি নাবিলকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের বিষয়টি তখন পুরোপুরি গোপন রাখা হয়।

এদিকে ২০২৬ সালের নভেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জয়ের পর মাহিকে ঘিরে আলোচনার পরিধি আরও বাড়ে। তাঁর ব্যক্তিগত জীবন, অভিনয়জীবন ও প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প সামনে আসতে থাকে।

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে শোবিজের পরিচিত মুখ হয়ে ওঠার পথ সহজ ছিল না মাহির। গায়ের রং ও দাঁতের গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। অভিনয়ের শুরুতে কেন্দ্রীয় চরিত্র না পেয়ে পার্শ্বচরিত্রে কাজ করতে হয়েছে।

দীর্ঘ অসুস্থতা ও তিন বছরের বিরতিও তাঁর ক্যারিয়ারে প্রভাব ফেলেছিল। তবে সব বাধা পেরিয়ে আবারও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে গেছেন তিনি। শেষ পর্যন্ত মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জয় তাঁর সেই যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে।

ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর আয়োজন। সেখানেই সামিরা খান মাহিকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। ছবি: সংগৃহীত

এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি

আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের প্রতিনিধি মাহি।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তাঁকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে ফ্যান ভোটিংয়ে দেশবাসীর অংশগ্রহণ কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন। তবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিরা এখনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি।

 


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত