Logo
সোমবার | ২৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ: প্রভাবশালী মহলের চাপে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এলাকায় তোলপাড়।

২৬ বাংলা টিভি   24-May-2026   118

Photo

কোটচাঁদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ: প্রভাবশালী মহলের চাপে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এলাকায় তোলপাড়।


​নিজস্ব প্রতিবেদক.কোটচাঁদপুর:

​ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সারু' টিয়া গ্রামে এক লোমহর্ষক ও ন্যক্কারজনক ঘটনা প্রকাশ্যে এসেছে। ৬ বছরের এক শিশু কন্যাকে পাশবিক ধর্ষণের অভিযোগ উঠেছে শুকুর সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার আড়াই মাস পেরিয়ে গেলেও স্থানীয় প্রভাবশালী মহলের চাপে বিচার পাওয়ার পরিবর্তে উল্টো হয়রানির শিকার হচ্ছে ভুক্তভোগী পরিবার।

​অনুসন্ধানে জানা যায়, আড়াই মাস আগে সারুটিয়া গ্রামের শফি সর্দারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন প্রতিবেশী শুকুর সর্দার (পিতা: মৃত মকছেদ সর্দার)। এসময় শফি সর্দার তাকে পুঁইশাক চাষাবাদ নিয়ে কথা বললে শুকুর সর্দার শফি সর্দারের নাতনি ৬ বছর বয়সী তাবাসসুমকে (ছদ্মনাম) কৌশলে নিজের পুঁইশাকের জমিতে নিয়ে যায়। সেখানে তাকে পাশবিক নির্যাতন চালানো হয়। ঘটনার পর শিশুটিকে বাড়িতে রেখে আসে এবং মুখ খুললে তাকে প্রাণনাশের হুমকি দেয় ধর্ষক। বাড়িতে ফিরেই শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং পরিবারের কাছে লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়।

​রবিবার (২৪ মে) সরেজমিন অনুসন্ধানে ভুক্তভোগী শিশু তাবাসসুম জানায়, শুধু ওই দিনই নয়, বরং ঘটনার আগে আরও ৩-৪ দিন শুকুর সর্দার তাকে একইভাবে নির্যাতনের শিকার করেছে।

​ঘটনা জানাজানি হওয়ার পর দাদা শফি সর্দার স্থানীয় তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও জামাত নেতা রমজান আলীর শরণাপন্ন হন। অভিযোগ রয়েছে, রমজান আলী বিষয়টি মীমাংসার নামে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এর পরপরই রহস্যজনকভাবে অভিযুক্ত শুকুর সর্দার এলাকা থেকে আত্মগোপন করে।

​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার ৩ মাস পার হওয়ার আগেই ধর্ষক ও তার সহযোগীরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ভুক্তভোগী পরিবারের ওপর উল্টো ১০৭ ধারায় একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে (কোট সি আর ২৮৬/২৬), যা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

​কান্নাজড়িত কণ্ঠে দাদা শফি সর্দার অভিযোগ করে বলেন, "আমরা গরিব মানুষ বলে কি বিচার পাবো না? রমজান আলীর কাছে ন্যায়বিচার চেয়েছিলাম, তিনি বিচার না করে বরং আমাদের টাকায় মিটিয়ে ফেলার প্রস্তাব দেন। এখন মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।"

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুকুর সর্দার এর আগেও অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়া এবং নিজের ছেলের বউয়ের ওপর কুদৃষ্টি দেওয়ার মতো ঘৃণ্য অভিযোগ রয়েছে। ছেলের বউ কুপ্রস্তাবের প্রতিবাদ করলে তাকে এক সন্তানসহ তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

​এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শুকুর সর্দারের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে শিক্ষক ও জামাত নেতা রমজান আলী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

​এলাকার সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "একটি ৬ বছরের শিশুর ওপর এমন পাশবিক নির্যাতন ও পরবর্তীতে বিচারপ্রার্থী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ঘটনা সভ্য সমাজে কাম্য নয়। আমরা অনতিবিলম্বে প্রকৃত দোষী ও এর নেপথ্যে থাকা কুশীলবদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।"

​সারুটিয়া গ্রামের এই নৃশংস ঘটনাটি এখন কোটচাঁদপুরজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রশাসনের নিকট এলাকাবাসীর জোর দাবি, ঘটনার সঠিক তদন্ত করে ভুক্তভোগী শিশুকে ন্যায়বিচার প্রদান করা হোক।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত