Logo
রবিবার | ৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২

২৬ বাংলা টিভি   07-Mar-2026   220

Photo

শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২


শৈলকূপা উপজেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার চতুরা গ্রামে  লালবানু নামে ( ৭০) বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করেছে নিকবার ফকির (৬৫) নামে এক ব্যাক্তি। বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন,পৌর যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাই ও পারভেজ  নামে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। 

জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মাঠের রাস্তা দিয়ে  হাঁটতে বের হন লালবানু। এসময় নিকবার ফকির ওই বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক রাস্তার পাশে মাঠে ধর্ষণের চেষ্টা চালায়। বৃদ্ধার ডাকচিৎকার  শুরু করলে আশ পাশের লোকজন ছুটে নিকবার পালিয়ে যায়। বিষয়টি নিয়ে শুক্রবার  দুপুরে স্থানীয় মাত্বব্বররা সালিশ মিমাংসা করার চেষ্টা  করে। একপর্যায়ে সেখানে মারামারির ঘটনা ঘটে। 

শৈলকুপা থানার (ওসি) তদন্ত শাকিল আহমেদ জানান,চতুরা গ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় একটি অভিযোগ এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত