Logo
বৃহস্পতিবার | ৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

২৬ বাংলা টিভি   25-Nov-2024   131

Photo

ফাইল ছবি


তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী। রোববার ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি। সোমবার দেশটির কর্তৃপক্ষ বলেছে, বন্দুকধারী গুলি চালিয়ে নিজের বাবা-মা, স্ত্রী এবং ১০ বছরের ছেলেকে হত্যা করেছেন। পরে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গুলি চালানোর পরপরই ওই ব্যক্তিকে তার গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরিবারের আরও দুই সদস্যকে গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে, রোববার সন্ধ্যার দিকে দেশটির কর্তৃপক্ষ গুলির এই ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে বলে জানায়। যদিও সোমবার সকালের দিকে স্থানীয় কর্মকর্তারা ইস্তাম্বুলের একটি হ্রদের কাছে হত্যাকারীর স্ত্রী, ছেলে ও তার শাশুড়ির মরদেহ পাওয়ার তথ্য জানিয়েছেন।

সুইজারল্যান্ড-ভিত্তিক গবেষণা কর্মসূচি স্মল আর্মস সার্ভের (এসএএস) তথ্য অনুযায়ী, তুরস্কের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। এর মাঝে দেশটির সাধারণ জনগণের হাতে এক কোটি ৩২ লাখেরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে; যার বেশিরভাগই অবৈধ।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত