Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

কাল বিয়ে আজই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

২৬ বাংলা টিভি   22-Mar-2026   167

Photo

কাল বিয়ে আজই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


পাবনা প্রতিনিধি : 

হাতের মেহেদীর রং শুকাতে না শুকাতেই সড়কে ঝড়ে গেল যুবকের প্রাণ, হলোনা গায়ে হলুদের পিঁড়িতে বসা। নিজ হাতেই সাঁজিয়েছিল হলুদ সন্ধ্যার ডেকোরেশন কিন্তু পূরণ হলোনা তার মনের আশা জীবনের শেষ বিদায় নিল সড়ক দূর্ঘটনায়। আগামীকাল সোমবার (২৩ মার্চ) ছিল বিয়ের দিন। বাড়িতে রঙ্গিন লাইট ও গায়ে হলুদের সাজসজ্জায় এখনো রয়েছে সাজানো। 

রবিবার (২২ মার্চ) সকাল ৮ঘটিকার দিকে  বড়াইগ্রামের গড়মাটি কলোনীর মোড়ে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে গাছে গিয়ে আঘাত করে পরে

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গিয়ে পাইভেট কারটির সজোরে ধাক্কা লাগে এ সময় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ি চালানো যুবক নিহত হন । 

নিহত যুবক ঈশ্বরদী উপজেলা দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে জুলফিকুর রহমান জিল্লুর (২৬) । 

মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে নাটোর বনপাড়া ফায়ার সার্ভিসের রিডার রফিকুল আলম বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রাইভেটকারের ভিতর থেকে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহতের নিজ এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালে প্রাইভেটকার নিয়ে সকালে গড়মাটিতে বিয়ের  অনুষ্ঠানের জন্য দুধ আনতে যাওয়ার জন্য ও বাড়ি ফেরার পথে বোনকে নিয়ে আসার  উদ্দেশ্যে রওনা দেন। 

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন,নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করতেছি ।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত