Logo
মঙ্গলবার | ৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

শিশু বলাৎকারের দায়ে নড়াইলে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   07-Sep-2026   16

Photo

শিশু বলাৎকারের দায়ে নড়াইলে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা


নড়াইল প্রতিনিধি: নড়াইলে এক ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে ধর্ষণের (বলাৎকার) মামলায় মো: মেরাজ আলী ওরফে মিরাজ (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড,  পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মো: মেরাজ আলী ওরফে মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী (রুদ্রপুর) গ্রামের মো: আমানুল্লাহ হকের ছেলে।
নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: আজিবুর রহমান আজিজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১১ জুলাই ভোররাতে নড়াইল পৌরসভার রঘুনাথপুর-বাদামতলা জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নিজ কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ (বলাৎকার) করেন অভিযুক্ত শিক্ষক মো: মেরাজ আলী। এ ন্যাক্কারজনক ঘটনার পর দিন ১৩ জুলাই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মেরাজ আলীকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক অভিযুক্ত আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 
আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত