Logo
বৃহস্পতিবার | ৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

২৬ বাংলা টিভি   25-Nov-2024   118

Photo

ভারতের সংসদ ভবন। ছবি : ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো


ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এটি চলার কথা। কিন্তু প্রথম দিনই বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে দুই কক্ষের অধিবেশন।

বিরোধীরা এদিন প্রথম থেকেই পার্লামেন্টে হৈচৈ শুরু করেন একাধিক বিষয়ে সরকারের অবস্থান জানার জন্য এবং তা নিয়ে আলোচনা করার জন্য। এই পরিস্থিতিতেই মুলতবি করে দেওয়া হয় অধিবেশন। মূলত তিনটি বিষয় নিয়ে সরব ছিলেন বিরোধীরা। মণিপুর পরিস্থিতি, ওয়াক্ফ বিল ও আদানি প্রসঙ্গে।
অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ছোট ভাষণ দেন। সেখানে তিনি সরাসরি নিশানা করেছেন কংগ্রেসকে। বিরোধী এমপিদের নিয়ে তার মন্তব্য, সংসদ যাতে চলতে না পারে, তার জন্য তারা অধিবেশনের মধ্যে ঝামেলা সৃষ্টি করেন। যে কারণে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা যায় না বলে অভিযোগ করেন মোদি।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত