Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে গরু ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

২৬ বাংলা টিভি   23-Oct-2025   53

Photo

বকশীগঞ্জে গরু ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ।

এ ঘটনায় তিনজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গরু ব্যবসায়ী।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার তিনানী পাড়া এলাকায় এঘটনা ঘটে। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার তিনানী পাড়া চন্দের বন এলাকার গরু ব্যবসায়ী দুলা মিয়ার সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলাম,  মো. মাহাজন ও রুবেল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

 এ নিয়ে ২০১৭ সালে জামালপুর বিজ্ঞ যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে (মামলা নং–৭৫/২০১৭) একটি বাটোয়ারা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আগামী ২৭ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

অভিযোগকারী দুলা মিয়া জানান, মামলার নিষ্পত্তি হওয়ার সময় ঘনিয়ে আসায় অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলেন।

তিনি আরও বলেন বুধবার সন্ধ্যায় আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনানী পাড়া রাশেদ রিমি ফিলিং স্টেশনের কাছে অভিযুক্তরা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা প্রথমে আমাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে তারা আমাকে বিবস্ত্র করে আমার কাছে থাকা ব্যবসার ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আমার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

এঘটনায় গরু ব্যবসায়ী দুলা মিয়া রাতেই বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর দুলা মিয়া আরও জানান, আমার অভিযোগ দায়েরের কথা শুনে অভিযুক্তরা  নিজেদের ঘরবাড়ি নিজেরাই ভাঙচুর করে আমার পরিবারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, তিনানী পাড়া চন্দের বন এলকায় কি ঘটেছে তা তদন্ত করা হবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত