Logo
বৃহস্পতিবার | ৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

২৬ বাংলা টিভি   25-Nov-2024   96

Photo

দেশের চলমান অস্থিরতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংঘাত এবং সামগ্রিক সমস্যা নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা আহ্বান করেছে। ইনশাআল্লাহ অতি দ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।

জানা গেছে, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর আগে বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির বৈঠক হয়।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত