Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

২৬ বাংলা টিভি   24-Nov-2025   124

Photo

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবিঃ সংগৃহীত


নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকেরা অবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

রোববার রাত আটটার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে এবং আগের হৃদরোগের সমস্যাও সক্রিয় রয়েছে।

মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, আজও বোর্ডের বৈঠক হয়েছে এবং অতিরিক্ত কিছু পরীক্ষা করা হয়েছে। তাঁকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকেরা মত দিয়েছেন।

বিএনপি সূত্র বলছে, লন্ডন থেকে তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। ঢাকায় রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, যিনি কাছ থেকে পরিস্থিতি দেখছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন। বছরের শুরুতে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন পর দেশে ফেরেন। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য জটিলতার কারণে তাঁকে কয়েক দফা হাসপাতালে নিতে হয়েছে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত