সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইল চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 01-Aug-2026 25
নড়াইল চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি: "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সদর উপজেলার শাহাবাদের দলজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় দলজিৎপুর যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচে দলজিৎপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হোসেনপুর এক্সপ্রেস।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মো: নূরতাজুল ইসলাম সৈকত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি হােজ রোমান শেখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
"বর্তমান যুবসমাজকে সঠিক পথে রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে। মোবাইল গেমসের ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের বের করে এনে তাদের শারীরিক কসরত ও খেলাধুলার সাথে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভ এবং নড়াইল সদর উত্তর থানা ছাত্রশিবিরের সভাপতি এইচ.এম. আবু তাহের।
ফাইনাল ম্যাচটি উপভোগ করতে স্থানীয় এলাকার বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
news@26banglatv.com