Logo
রবিবার | ৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

২৬ বাংলা টিভি   13-Apr-2026   96

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক


বেনাপোল প্রতিনিধি : 

যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুলপালা-গাতীপাড়া (গুচ্ছগ্রাম) এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুল গাজী (৬০) কে আটক করেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২০।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী হওয়ার সুবাদে সে অভিযুক্ত বাবুল গাজীকে ‘মামা’ বলে সম্বোধন করত এবং মাঝে মাঝে তাদের বাড়িতে যাতায়াত করত। সোমবার (১৩ এপ্রিল) দুপুর অনুমান ২টার দিকে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে খাটের উপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে বাবুল গাজী শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে আসামী বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হবে। #


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত