Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ

২৬ বাংলা টিভি   30-Nov-2025   61

Photo

বকশীগঞ্জে বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) বিকালে বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। 

বকশীগঞ্জে বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ 

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা। 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে মাঠে নামেন দলীয় নেতা কর্মীরা।

পৌর শহরের ব্যবসায়ী, সাধারণ ভোটারদের মাঝে 

প্রচারণা ও লিফলেট বিতরণকালে পৌর বিএনপির সহসভাপতি বেলাল হোসেন, সহসভাপতি হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, সাবেক পৌর কাউন্সিলর রহিমা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান বিথি সহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

বকশীগঞ্জে বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ 

লিফলেট বিতরণ শেষে পৌর শহরে আগাম নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের পক্ষে মিছিল করে পৌর বিএনপির নেতা কর্মীরা। 

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা। 


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত