Logo
শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

২৬ বাংলা টিভি   26-Jul-2026   66

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর


স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের অর্থায়নে পৌরসভায় বাস্তবায়নাধীন রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ করেছেন স্থানীয়রা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ পৌরসভার প্রশাসক রেজওয়ানা নাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতাও পান। 

জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে গান্না রোডের পাওয়ারহাউজ থেকে শ্রীরামপুর মধ্যপাড়া পর্যন্ত ১৩৫০ মিটার রাস্তা পৌরসভার অধীনে নির্মাণের কাজ চলছে। ১ কোটি ৭০ লক্ষ ৫৬ হাজার ৪৬৪ টাকা ৫৫ পয়সা প্রাক্কলিত চুক্তিমূল্যে  মেসার্স তাজুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। কার্যাদেশ অনুযায়ী প্রায় ২০.১০% কম মূল্যে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, কাজ নেওয়ার পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্পে অনিয়ম শুরু করেছে। নিয়মবহির্ভূতভাবে এ কাজের দায়িত্বে সরাসরি যুক্ত হয়েছেন স্থানীয় ক্ষমতাসীন দলের লোক। নিম্নমানের কাজ নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া নামমাত্র ও নিম্নমানের ইট এবং নির্মাণসামগ্রী ব্যবহার করায় রাস্তাটির স্থায়িত্ব নিয়ে চরম সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী। রাস্তাটির নির্মান কাজ চলমান থাকলে পৌরসভার দায়িত্বশীল কাউকে সার্বক্ষনিক তদারকি করতে দেখা যায় না। পৌর এলাকায় রাস্তা নির্মানে রাজস্ব আয়ের সার্থে পৌরসভার রুলার ব্যাবহার করার কথা থাকলেও তা করা হচ্ছে না। নিন্মমানের ইট রাস্তায় ফেলে দ্রুত তা ভেংগে রুলার করে ফেলা হচ্ছে। বালির ব্যাবহারও শিডিউল অনুযায়ী হয় নি। রাস্তায় নির্মাণ সংক্রান্ত তথ্যাদি দিয়ে সাইন বোর্ডও লাগানো হয়নি । এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বললে তিনি দায় এড়িয়ে বলেন,কাজ আমি করছি না,আমার লাইসেন্সের কাজ অন্যজন করছে।

প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা বিশ্বব্যাংকের প্রতিনিধি শোয়েব আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাজের মান নিয়ে কোনো প্রশ্ন বা আপত্তি তুলছেন না।

অন্যদিকে পৌরসভায় কর্মরত কার্যসহকারী ফারুক হোসেন, নজরুল ইসলাম ও জহরুল ইসলাম এই কাজের তদারকির দায়িত্বে থাকলেও নির্মাণাধীন রাস্তায় তাদের পাওয়া যায় না। উল্টো তাদের বিরুদ্ধেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে  অনিয়মকে আড়াল করার গুরুতর  অভিযোগ উঠেছে।

কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবীর হাচান সব অনিয়মের কথা অস্বীকার করে দাবি করেন, কোনো অনিয়মের সুযোগ নেই। সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলছে। বাস্তবতার সাথে প্রোকৌশলীর এ বক্তব্যের কোনো মিল খুজে পাওয়া যায় না। 

এবিষয়ে কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, সরেজমিনে রাস্তা পরিদর্শন করেছি। বেশকিছু নিম্নমানের ইট রাস্তাতে পেয়েছি। সেগুলো অপসারন করতে বলেছি।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত