Logo
বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   23-Nov-2026   20

Photo

হরিণাকুন্ডুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মমিন, হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের আমীর বাবুল হোসাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহেদ জোয়ার্দার, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন সহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্কুল শিক্ষক ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, সড়ক নিরাপত্তা, চুরি-ছিনতাই প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত