Logo
বুধবার | ৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

২৬ বাংলা টিভি   03-Dec-2025   41

Photo

ভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা হিসেবে খাদ্য ত্রাণ পাঠিয়েছিল পাকিস্তান। ছবিঃ সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্কঃ

ভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা হিসেবে খাদ্য ত্রাণ পাঠিয়েছিল পাকিস্তান। উদ্দেশ্য ছিল সংকটে থাকা প্রতিবেশী দেশের পাশে দাঁড়ানো। কিন্তু সেই উদ্যোগই উল্টো সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, পাকিস্তান যে খাদ্যসামগ্রী পাঠিয়েছে, তার প্যাকেটেই স্পষ্টভাবে লেখা রয়েছে মেয়াদ উত্তীর্ণের তারিখ। প্যাকেটের গায়ে উল্লেখ আছে, খাবারগুলোর মেয়াদ শেষ হয়েছে ১০ অক্টোবর ২০২৪ সালে।

এদিকে শ্রীলঙ্কা এখনও ভয়াবহ দুর্যোগের মধ্যে আছে। ঘূর্ণিঝড় ডিটওয়াহ-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশজুড়ে এখন পর্যন্ত ৩৯০ জনের প্রাণহানি ঘটেছে। সরকার জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। এই সময়ে ভারতসহ পাকিস্তানও ত্রাণ পাঠিয়েছে শ্রীলঙ্কায়। পাকিস্তানের পদক্ষেপটিও প্রথমে প্রশংসিত হচ্ছিল।

সবকিছু পাল্টে যায় তখন, যখন পাকিস্তান হাই কমিশন নিজেই এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) ছবি দিয়ে জানায় যে তারা শ্রীলঙ্কায় ত্রাণ পাঠিয়েছে। পোস্টে কয়েকটি খাদ্য প্যাকেটের ছবি ছিল, আর সেই ছবিতেই স্পষ্ট দেখা যায় ইন্সট্যান্ট নুডলসসহ অন্যান্য পণ্যের মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। এক বছরেরও বেশি সময় আগে মেয়াদোত্তীর্ণ হওয়া খাবারই ত্রাণ হিসেবে পাঠানো হয়।

এক্সে দেওয়া পাকিস্তান হাই কমিশনের পোস্টে লেখা ছিল, “সর্বদা একসঙ্গে। শ্রীলঙ্কার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য পাকিস্তান থেকে পাঠানো ত্রাণ সফলভাবে বিতরণ করা হয়েছে।” কিন্তু মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মেয়াদোত্তীর্ণ খাবারের ছবি। শুরু হয় ব্যাপক সমালোচনা। শ্রীলঙ্কার মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, আর পাকিস্তান তীব্র সমালোচনার মুখে পড়ে।

সমালোচনার চাপ বাড়তেই পাকিস্তান হাই কমিশন পোস্টটি এক্স থেকে সরিয়ে নেয়। তবে তাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। বরং ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট, ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন প্রতিষ্ঠান খবরটি তুলে ধরে এবং তীব্র সমালোচনা করে।

শ্রীলঙ্কায় ত্রাণ পাঠানো নিয়ে পাকিস্তানের এই ভুল কেবল দেশের ভাবমূর্তিই ক্ষুণ্ন করেনি, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে।

সূত্রঃ ইন্ডিয়া টুডে


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত