সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে নারী, যুব ও কৃষকদের চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয় সভা
২৬ বাংলা টিভি 05-Nov-2026 18
কালীগঞ্জে নারী, যুব ও কৃষকদের চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয় সভা
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্ঠীর চাহিদা, সুযোগ ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. রাসেল আহমেদ এবং সমবায় অফিসের পরিদর্শক শান্তি বিশ্বাস।
সভায় নারী, যুব ও কৃষক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, প্রয়োজন, সম্ভাবনা ও বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব জনগোষ্ঠীর উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাটির আয়োজন করে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থা, বলিদাপাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ। সহযোগিতায় ছিল বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন।
news@26banglatv.com