Logo
সোমবার | ২৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

২৬ বাংলা টিভি   07-Nov-2025   128

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল


শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে শুক্রবার বিকাল ৩ টায় শহরের নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে সমাবেশ ও পরে একটি বৃহত র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । বিকাল ৩ টায় শুরু হওয়া সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা ভূষন হাইস্কুল মাঠে আসতে থাকেন। সে সময় সমাবেশ মহুর্তে মহাসমাবেশে রুপ নেয়। 

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।

র‌্যালি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ। সে সময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, বিএনপি নেতা গোলাম রব্বানী , এ এইচ এম আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান রনি, পৌর যুবদলের আহ্বয়াক শাহজাহান আলী খোকন প্রমুখ । 

ঝিনাইদহে ঐতিহাসিক  বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল 

প্রধান অতিথীর বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন , জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এ দেশের মুক্তিকামী মানুষের কাছে অবিস্মরনীয় দিন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সূর্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সে সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট করার আহ্বান জানান। 

সমাবেশের পর ভূষন হাইস্কুল মাঠ থেকে একটি বৃহত র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জনতা মোড়ে এসে শেষ হয়। 


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত