Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

২৬ বাংলা টিভি   29-Oct-2026   12

Photo

কালীগঞ্জে পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা ও চুরির মামলার দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. আনোয়ার হোসাইন (৫৮) উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ আলী মীরের ছেলে। তিনি ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত বিধানের ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা কালীগঞ্জ থানার ১৯ নম্বর মামলায় (জিআর নং-১৭৯/২৬, তারিখ ২৮ আগস্ট ২০২৬) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত