Logo
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

২৬ বাংলা টিভি   27-Jul-2026   21

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥ থানায় মামলা দায়ের ॥ অভিযুক্তকে গ্রেপ্তার করে শাস্তির দাবি


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক যৌন নিপিড়ন চালিয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। সমাজপতিদের চাপে এ ঘটনাটি ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করলেও বিচারের দাবিতে ভুক্তোভুগি পরিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত প্রান্ত হাসান গা ঢাকা দিয়েছে। পুলিশ বলছেন, অভিযুক্ত যৌন নিপিড়ককে গ্রেপ্তার করতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ভুক্তোভুগি ও স্থানীয়রা ঘটনার সাথে জড়িতকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ১০ নম্বর নামক স্থানে প্রতিদিনের ন্যায় ৬ বছরের কন্যা শিশুটি মাদ্রাসাতে ভর্তি হয়ে পাঠদান শেষে বাড়ি ফিরছিলো। এ সময় বাড়ির পাশের দোকানদার আলতাব শেখের ছেলে প্রান্ত হাসান মিষ্টি ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাট খেতে নিয়ে যায়। তখন জোরর্পুবক মুখ বেধে যৌন নিপিড়ন চালানোর পাশাপাশি ধর্ষন করার চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে লম্পট প্রান্ত তাকে ছেড়ে দেয়। তখন তাকে হুমকি দেয়, এ বিষয়টি জানাজানি হলে তাকে হত্যা করে ফেলবে।

গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটলেও শিশুটি ভয়তে গত বৃহস্পতিবার তার বাবাসহ পরিবারকে জানায়। পরিবার থানায় মামলা করার জন্য স্থানীয় সমাজপতিদের কাছে ধর্না দিলে তারা ধামাচাপা দিয়ে বিষয়টি মিমাংশা করার চেষ্টা চালায়। গতকাল এ ঘটনা এলাকাতে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। তখন পুলিশ খবর পেয়ে ঘটনা শুনে বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবারকে উদ্ধার থানায় একটি মামলা দায়ের করে। মামলার খবর শুনে মুদি দোকানদার ও অভিযুক্ত প্রান্ত গা ঢাকা দেয়।

ভুক্তোভুগি শিশু ও তার পরিবার জানান, গত বুধবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পথে মুদি দোকানদার প্রান্ত হাসান শিশুটিকে মিষ্টি খাওয়ানো ও টাকা দেওয়ার প্রলোভন দেখায়। তখন সে বাড়ির পাশের ফাকা পাট খেতে নিয়ে গিয়ে মুখ বেধে যৌন নিপিড়ন চালায় ও ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে বলে বিষয়টি জানাজানি হলে তাকে হত্যা করা হবে।

সে পরদিন পরিবারকে জানালে গ্রাম্য সমাজপতিরা ধামাচাপা দেওয়ার জণ্য চাপ সৃষ্টি করে। এ সময় পুলিশ খবর পেয়ে ভুক্তোভুগি পরিবারকে থানাতে উদ্ধার করে একটি মামলা গ্রহন করে। তারা জড়িতকে গ্রেপ্তার ও বিচারেরর দাবি জানিয়েছেন।

স্থানীয় রকিব হোসেন, জামাল শেখ জানায়, অভিযুক্ত প্রান্ত হাসান মুদি দোকানদার। তার স্ত্রী থাকা স্বত্তেও সে শিশুটিকে প্রলোভন দেখিয়ে যৌন নিপিড়ন ও ধর্ষনের চেষ্টা চালিয়েছে। এ ঘটনাটি ধামাচাপা দিতে চাপও প্রয়োগ করে। এর আগেও সে নানা অনৈতিক কাজ করে বেড়িয়েছে। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্তদের পরিবার দাবি করছেন, প্রান্ত হাসান এ ঘটনার সাথে জড়িত নয়। তাকে পরিকল্পিত ভাবে ফাসানো হয়েছে। তারা ন্যায় বিচার চেয়েছেন। সে ব্যবসা বাণিজ্য করে বেড়ায়। সে এমন কাজ করতেই পারে না।

এ বিষয়ে সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, ঘটনাটি এলাকাতে শালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিলো। তারা খবর পেয়ে ভুক্তোভািগ পরিবারের সাথে কথা বলে বৃহস্পতিবার রাতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আদালতে আজ শুক্রবার দুপুরে শিশুটি জবানবন্দী প্রদান করেছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত