সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত আটক ২ জন
২৬ বাংলা টিভি 27-Oct-2026 15
মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত আটক ২ জন
মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ গাজী (৪৫) ও অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজী (৫০) একই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে চার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে এ নিয়ে মাসুদ ও সিদ্দিকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই সিদ্দিক লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ছোট ভাই মাসুদ মাটিতে লুটিয়ে পড়ে।পরে স্থানীয় ফার্মেসি নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।
খবর পেয়ে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা নিহতের বড় ভাইয়ের স্ত্রী কাকলি ও ছোট ভাইয়ের স্ত্রী সেতুকে গ্রেফতার করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
news@26banglatv.com