Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী প্রদান করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২৬ বাংলা টিভি   23-Oct-2026   20

Photo

যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী প্রদান করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার।।  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে স্থানীয় সার্কিট হাউজের মিলনায়তনে হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন তিনি। 

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সমাজের মানুষের জন্য যে যার জায়গা থেকে কাজ করতে হবে। যশোরের মানুষ শিক্ষা ও স্বাস্থ্যখাতে কিভাবে সেবা পাবে সেটা নিয়ে সরকার ও বেসরকারি পর্যায়ে কাজ করলে দরিদ্র মানুষ সেবা পাবে। আমরা চেষ্টা করছি স্বাস্থ্য সেবা মানুষের কাছে যেন পৌঁছায়। এজন্য চিকিৎসকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আজ যারা চিকিৎসা সামগ্রী বিতরণ করল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হাসপাতালে ভর্তি রোগীরা যেন এই মালামাল সঠিকভাবে বিনামূল্য পায় সেই ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী। হিউম্যান এ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় বিতরণকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাথার ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাম্পাস, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাকসহ ওটির কাজে ব্যবহৃত সামগ্রী। অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে বেসরকারি সংস্থা আমান।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর, হিউম্যান এ্যাপিল ইউএসএ’র প্রতিনিধি সাংবাদিক আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াই শ’ শয্যার হাসপাতাল হলেও চিকিৎসা সেবা দেওয়া হয় ৫০০ শয্যা। বিপুল সংখ্যক ওষুধ ও চিকিৎসা সামগ্রী সংকটেও রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এই চিকিৎসা সামগ্রী পাওয়ার মধ্যে দিয়ে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত হবে।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত