সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মোবারকগঞ্জ সুগার মিলের উদ্যোগে ২ একর জমিতে আখ রোপণ
২৬ বাংলা টিভি 20-Oct-2026 14
মোবারকগঞ্জ সুগার মিলের উদ্যোগে ২ একর জমিতে আখ রোপণ
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের কুশনা কেন্দ্রের আওতায় ২ একর জমিতে আখ রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) কুশনা কেন্দ্রের চাষি শাহজাহান আলীর ২ একর জমিতে এ আখ রোপণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম. জুবায়ের এবং মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মণ্ডল।
আখ চাষ সম্প্রসারণ ও চাষিদের আখ উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
news@26banglatv.com