Logo
শনিবার | ৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

২৬ বাংলা টিভি   05-Jun-2026   132

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন


শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :

এ যেন ভাগ্যের নির্মম পরিহাস| আর এ ভাগ্যের নির্মম পরিহাসে নিয়তির কাছে হার মেনেছে এক পরিবারের তিন ভাই বোন। চোখের দৃষ্টি হারিয়ে অভাবের সংসারে মানবেতর জীবন পার করছেন তিন ভাই বোন। আর এই তিন ভাই বোনকে নিয়ে দরিদ্র পিতা পড়েছেন চরম বিপাকে। ভাগ্যের নির্মম পরিহাসের শিকার তিন ভাই বোনের গল্প 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা শামসুল ইসলামের ৪ সন্তানের মধ্যে তিন সন্তানই অন্ধ। চোখের আলো ভাল থাকায় বড় মেয়ে রোকেয়া খাতুনকে অভাবের সংসার থেকে বিয়ে দিয়েছিলেন। পরে মেঝো মেয়ে রুবিনা খাতুনকে বিয়ে দিলেও , ভাগ্যের নির্মম পরিহাসে স্বামীর বাড়ি ছাড়তে হয়েছে তাকে। স্বামীর অভিযোগ ছিল সে চোখে দেখেনা। বাড়ি থাকা অন্য দুই অন্ধ ভাই বোন সেলিম ও রাশিদার সাথেই ঠাই হয় রুবিনা খাতুনের। এই তিন ভাই বোনের চোখের দৃষ্টি না থাকায় তারা অনুমানে নিজেদের কাজ করেন।  এর মধ্যে সড়ক দূর্ঘটনায় এক পায়ের শক্তি হারান এই অন্ধ ভাই বোনদের মা সালেহা বেগম। যার কারনে অভাবের সংসারে তিন অন্ধ সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছেন সহায় সম্বলহীন বৃদ্ধ বাবা শামসুল ইসলাম।

শামসুল ইসলাম (তিন অন্ধ সন্তানের পিতা )  বলেন আমরা বড় অসহায় আমাদের পাশে কেউ নাই  প্রতিবেশি মন্টু বলেন আমাদের বাড়ির পাশে তাদের বসবাস মানবতার জীবনযাপন করেন 

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার : রেজওয়ানা নাহিদ বলেন তাদেরকে সরকারীভাবে সাহায্য সহযোগিতা  করা হবে 


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত