সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে সদরে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই নিহত
২৬ বাংলা টিভি 17-Oct-2026 14
ঝিনাইদহে সদরে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই নিহত
মাল্টিমিডিয়া প্রতিনিধি ঝিনাইদহ ১৭ অক্টোবর: ঝিনাইদহ সদরে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইজাল হোসেনের বড় ছেলে সুমন হোসেনের স্ত্রীর সাথে ছোট ছেলে সোহান হোসেনের স্ত্রীর পারিবারিক বিরোধ নিয়ে দ্বন্দ্ব হয়। বিকেলে ছোট ছেলে সোহান তার ভাবিকে মারধর করে। এরই জের ধরে বড় ভাই সুমন কোদায় দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হলে সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক সুমন হোসেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন মরা দেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
news@26banglatv.com