Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

২৬ বাংলা টিভি   09-Nov-2025   136

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার


পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রবিবার থানায় মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, জেলার বোদা উপজেলার পৌর সদরের ইসলামবাগ সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন প্রায় ৩ মাস ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছেন। বিভিন্নরকম ভয়ভীতি দেখিয়ে ও প্রাণে শেষ করার হুমকি দিয়ে বিষয়টি প্রকাশ না করার হুমকিও দেয়া হয় ওই শিক্ষার্থীকে। 

সূত্র জানায়, কয়েকদিন আগে মাদরাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করেন ওই শিক্ষক। শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার সময় ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি পরিবারের কাছে জানালে শনিবারে   রাত ১০ টার দিকে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ হাফেজ দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। 

আটককৃত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের মৃত মনছুর আলীর পুত্র। সে ১ বছর যাবত ওই মাদরাসায় নাজেরা বিভাগে শিক্ষকতা করছেন। 

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,  বাদী মামলা ডায়ের করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে  রবিবার  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত