Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২৬ বাংলা টিভি   09-Oct-2026   18

Photo

যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট নিরসনে সাততলা বিশিষ্ট ৪৮টি ফ্ল্যাটের আবাসিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) মণিহার সিনেমা হল রোডসংলগ্ন এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

‘পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ভবন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), যশোর।

ভবনটিতে ৪৮টি আবাসিক ফ্ল্যাট থাকবে। এর মাধ্যমে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে মীম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বনপাড়া, নাটোর।

উল্লেখ্য, পরিচ্ছন্নতা কর্মীরা নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের জন্য আবাসিক ভবন নির্মাণের এ উদ্যোগকে তাঁদের জীবনমান উন্নয়নের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত