সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩টি সিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি গ্রেফতার
২৬ বাংলা টিভি 27-Sep-2026 16
মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩টি সিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মহেশপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং গ্রেফতারি পরোয়ানা তামিল লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ (তিন) জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে মহেশপুর থানা ও দত্তনগর পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই (নিঃ) সোহরাব হোসেন, এএসআই (নিঃ) মোঃ সাহিদুর রহমান এবং এএসআই (নিঃ) তরিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ সঙ্গীয় এলাকার বিভিন্ন স্থানে এক যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে যশোর কোতোয়ালী থানার সিআর মামলা নং- ১৫১৬/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোছাঃ নাজমা খাতুন (স্বামী- মোঃ মাসুদ হোসেন, সাং- বলফিল্ড বজরাপুর), মহেশপুর থানার সিআর মামলা নং- ৪৭৪/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হোসেন আলী (পিতা- মৃত ছবেদ আলী, সাং- যাদবপুর দোহেরপাড়া) এবং কালীগঞ্জ থানার সিআর মামলা নং- ১০৩২/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক হোসেন (পিতা- মোঃ মমিনুর রহমান, সাং- ভোলাভাংগা দক্ষিণ পাড়া)-কে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মহেশপুর থানা এলাকায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং পরোয়ানা তামিল নিশ্চিতে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com