সারা বাংলা খুলনা যশোর
চলমান বিশেষ অভিযানে বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 26-Sep-2026 10
চলমান বিশেষ অভিযানে বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা : চলমান বিশেষ অভিযানে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আবু তালেব (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা আবু তালেবকে নিয়মিত মামলার গ্রেফতার দেখানো হয় । গ্রেফতারকৃত মোঃ আবু তালেব শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকারের নেতৃত্বে শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্রনিক্স-এর সামনে থেকে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু তালেব বাগআঁচড়া গ্রামের সাতভাই পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ মন্ডল ও মোছাঃ আনোয়ারা খাতুনের ছেলে।
গ্রেফতারের পর যথাযথ পুলিশ প্রহরায় তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শার্শা থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি সামিউল হক জানান, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com