Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে ফেসবুকে অপপ্রচার ও সম্মানহানির প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   24-Oct-2025   283

Photo

বকশীগঞ্জে ফেসবুকে অপপ্রচার ও সম্মানহানির প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সম্মানহানি করায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন করেন নঈম মিয়া বাজারের সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম শাহীন। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আশরাফুল ইসলাম শাহীন বলেন, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় একটি ভ্যান গাড়ি করে ২০ বস্তা সার বগারচরের উদ্দেশ্যে অবৈধভাবে পাচারের সময় স্থানীয় কৃষকরা ভ্যান গাড়িটি আটক করেন। সার গুলোর কোন বৈধ কাগজ দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে বিষয়টি উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবগত করা হয়। কিন্তু স্থানীয় হালিম মিয়া জোরপূর্বক সার গুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি বাঁধা প্রদান করি। 

এঘটনায় হালিম ও যুবদল নেতা তাহের আমার ওপর ক্ষিপ্ত হয়ে ফেসবুকে অপপ্রচার করে থাকে এবং সম্মানহানি করেন। এতে আমার সুনাম সামাজিকভাবে ক্ষুণ্ন হয়।

তিনি আরো বলেন, হালিম ও যুবদল নেতা তাহের অবৈধভাবে বকশীগঞ্জের সার দেওয়ানগঞ্জের বিভিন্ন বাজারে অবৈধভাবে সরবরাহ করে থাকেন। তারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করে যাচ্ছেন। এসময় তিনি বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাকে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়াও তার বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানি করায় তীব্র প্রতিবাদ জানান।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত