Logo
শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

আকস্মিক ঝিনাইদহে পরিদর্শনে আসলেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

২৬ বাংলা টিভি   16-Aug-2026   22

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : আকস্মিক পরিদর্শনে ঝিনাইদহে আসলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রোববার দুপুর দুইটার দিকে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিষ্ট আ’লীগ সরকার স্বাস্থ্য খাতে লুটপাট করেছে। যে কারনে স্বাস্থ্য খাতের বেহাল দশা এখনো কাটেনি। এ অবস্থার উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় রুপান্তরিত করার পদক্ষেপ নিচ্ছে। মন্ত্রী এদিন বেলা ১১ টার পর ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর ২ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।

দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে মন্ত্রী নিজেই ডাক্তার ও নার্সদের উপস্থিতি ভিজিট করেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী হাসপাতালটির খাবারের মান যাচাইয়ে নিজে খাবার খেয়েও টেস্ট করেন। তিনি হাসপাতালের বাথরুম ও ছোটখাট জিনিসও খতিয়ে দেখেন। প্রায় এক ঘন্টা ব্যাপিসকল বিষয় খতিয়ে দেখেন। 
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে। আগামীতে ১৫১ শয্যার হাসপাতালে মহিলাদের জন্য ২০ টি আলাদা সিট ও বাচ্চাদের জন্য স্পেশালাইজড ১৫ টা বেডে এবং কিডনি ডায়ালাইসিস এর জন্য ৫ টি ম্যাশিন থাকবে। এছাড়াও উন্নত যন্ত্রাংশ সহ জেলা সদরের মতো চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হবে।

মন্ত্রীর পরিদর্শন সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন সহ  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শেষে বিকাল ৩ টার দিকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওয়ানা দেন।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত