সারা বাংলা খুলনা মাগুরা
মিরপুরে যুবদল কর্মী হত্যা, শালিখা থেকে ভাড়াটিয়া খুনি জিয়াউর রহমান জিয়া পাটোয়ারী গ্রেফতার- সহযোগিরা ধরাছোঁয়ার বাইরে
২৬ বাংলা টিভি 28-Jul-2026 35
মিরপুরে যুবদল কর্মী হত্যা, শালিখা থেকে ভাড়াটিয়া খুনি জিয়াউর রহমান জিয়া পাটোয়ারী গ্রেফতার- সহযোগিরা ধরাছোঁয়ার বাইরে
শহীদুজ্জামান চাঁদ শালিখা মাগুরাঃ ঢাকার মিরপুর-১৩ নং এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজ (৪৫) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে মাগুরার শালিখা থেকে জিয়াউর রহমান জিয়া পাটোয়ারী নামে এক ভাড়াটিয়া খুনিকে আটক করেছে পুলিশ। কিলার জিয়াউর রহমান জিয়া মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের আনোয়ারুল পাটোয়ারির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর বাসার পাশের একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলী পারভেজ।এই হামলায় চারজন যুবক অংশ নেয়। এদের মধ্যে চঞ্চল নামে একজনকে স্থানীয়রা ধাওয়া করে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে শনিবার সকালে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে তার ভাই হামলার মূল টার্গেট ছিলেন না। তিনি হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে চলতেন বলে বাদী মাসুদ রানা জানিয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, বিএনপি ও তার অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। এছাড়া আটক চঞ্চলের স্বীকারোক্তির ভিত্তিতে জানা গেছে, হামলায় অংশ নিতে মাগুরা-ঝিনাইদহ অঞ্চল থেকে চারজনকে ভাড়া করা হয়েছিল। তার দেওয়া সেই তথ্যের সূত্র ধরেই শনিবার রাতে মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রাম থেকে ভাড়াটে খুনি জিয়াউর রহমান জিয়া অরপে রাজু পাটোয়ারীকে আটক করা হয়। শালিখা থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান জিয়া পাটোয়ারী এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগে ২০১৪ সালে শালিখার শতখালী এলাকার বাহির মল্লিকা খালপাড়ে নসিমনচালক আব্বাসকে ছুরা দিয়ে জবাই করে হত্যা করেছিলেন কিলার জিয়াউর রহমান জিয়া পাটোয়ারী। সেই মামলায় জড়িত থাকার কারনে তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। পরে জামিনে মুক্তি পেয়ে এসে তিনি দেশের বিভিন্ন এলাকায় টাকার বিনিময় ভাড়াটে কিলার হিসাবে কাজ করে আসছিলেন বলে একটি সূত্রে জানা যায়।
এদিকে কিলার জিয়াউর রহমান জিয়া অরপে রাজু পাটোয়ারী জামিনে মুক্তি পেয়ে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করে চলছিলেন। গোপন সূত্রে জানা যায়, ভাড়াটে খুনি জিয়াউর রহমান জিয়া পাটোয়ারীর সাথে জড়িত আরো কিছু ভাড়াটে খুনি শতখালী গ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় সরিয়ে ছিটিয়ে রয়েছেন। এসব সন্ত্রাসী ও কিলার আইনের চোখকে ফাঁকি দিয়ে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। যার অনুসন্ধান চলমান রয়েছে। মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের এই ভাড়াটে খুনি সিন্ডিকেটদের দ্রুত আইনের আওতায় না আনলে দেশের বিভিন্ন জেলা উপজেলার আরো অনেকেরই অকালে প্রাণ দিতে হতে পারে বলে সমাজের সচেতন মহল জানিয়েছেন। বিশেষ করে শালিখার শতখালী গ্রামসহ বিভিন্ন গ্রামে এই কিলার জিয়াউর রহমান জিয়া অরপে রাজু পাটোয়ারীর সাথে আরো অনেক সন্ত্রাসী ও ভাড়াটে খুনি জড়িত আছেন বলে গোপন সূত্রে জানা গেছে। এসব সন্ত্রাসী ও কিলারদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে দেশের অনেক নিরীহ মানুষ হত্যার শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান শতখালী গ্রাম থেকে জিয়াউর রহমান জি অরপে রাজু পাটোয়ারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঢাকা থেকে আসা ডিবি পুলিশ কাফরুল থানার কোনো ঘটনায় তাকে গ্রেফতার করলেও সেই বিষয়ে বিস্তারিত জানা নেই বলে তিনি এ প্রতিবেদককে জানান জানান।
news@26banglatv.com