Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২৬ বাংলা টিভি   08-Jul-2026   28

Photo

হরিণাকুণ্ডুতে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান


 (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় লাইসেন্সবিহীনভাবে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে 'শেফা ডায়াগনস্টিক সেন্টার' নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জোড়াদহ কালীতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুরা মৌনা।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ও ডায়াগনস্টিক লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের চিকিৎসা সেবার নামে ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানকালে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বৈধ কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হলে জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে তাৎক্ষণিকভাবে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, "স্বাস্থ্যসেবার নামে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে ব্যবসা করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

এদিকে প্রশাসনের এমন তড়িৎ ও জনমুখী তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। চিকিৎসাসেবার নামে প্রতারণা রুখতে এ ধরনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করেন তারা।

 


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত