সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা
নেত্রকোনায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
২৬ বাংলা টিভি 02-Jul-2026 24
নেত্রকোনায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় বোনের বাড়িতে যাওয়ার স্কুল শিক্ষার্থীকে আটকে ধর্ষণ করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত মতি মিয়া (৫০) কে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। এর আগে ২৯জুন সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা (ভাটিপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মতি মিয়া উপজেলার চিরাম ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে।
মামলার বিষয়টি বুধবার বিকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯জুন বিকেলে কেন্দুয়া উপজেলার ৮ম শ্রেণির শিক্ষার্থী (১৩) বাট্টা ভাটিপাড়া গ্রামে বোনের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হয়।পরে সন্ধ্যার দিকে সে বাট্টা ভাটিপাড়া নামক স্থানে পৌঁছালে স্থানীয় মতি মিয়া (৫০) নামের এক ব্যক্তি তাকে একা পেয়ে মুখ চেপে ধরে রাস্তার পাশে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার বোনকে খুলে বলেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত মতি মিয়া কে আসামি করে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন।
ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ৮ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় অভিযুক্ত মতি মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন। ভুক্তভোগীতে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
news@26banglatv.com