Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ত্রিপুরার মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ. লীগের পলাতক সাবেক এমপি

২৬ বাংলা টিভি   27-Jun-2026   60

Photo

ত্রিপুরার মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ. লীগের পলাতক সাবেক এমপি


নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পাঠদান করছেন বলে জানা গেছে।

সম্প্রতি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

শনিবার (২৭ জুন) সকালে কলেজটির এক স্টাফ নার্স গণমাধ্যমকে জানান, ডা. প্রাণ গোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে সেখানে রয়েছেন বা পাঠদান করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানানো সম্ভব বলে জানান তিনি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নাক-কান-গলা রোগ বা ইএনটি বিভাগের কোনো বিষয়ে শিক্ষার্থীদের পাঠ দিচ্ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে চলে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও, নতুন প্রকাশিত ভিডিওর পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য ছিলেন। চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১২ সালে তিনি স্বাধীনতা পদক লাভ করেন।

পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত