Logo
মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যার মৃত্যু

২৬ বাংলা টিভি   12-Jun-2026   14

Photo

তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যার মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডের রাজকন্যা বাজরাকিতিয়াবা টানা তিন বছরের বেশি কোমায় থাকার পর ৪৭ বছর বয়সে মারা গেছেন।  রয়্যাল হাউসের ঘোষণায় জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১জুন) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।     

রাজপ্রাসাদের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্রে গুরুতর অনিয়মিত স্পন্দন দেখা দেয়, যা সংক্রমণজনিত জটিলতা থেকে সৃষ্টি হয়।

চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটে। দীর্ঘ চিকিৎসা ও সেবার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বাজরাকিতিয়াবা ছিলেন রাজা ভাজিরালংকর্নের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি জাতিসংঘ মাদক ও অপরাধ দপ্তরের সঙ্গে কাজ করেছেন এবং অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিচারব্যবস্থা সংস্কার ও নারী বন্দিদের অধিকার রক্ষায়ও সক্রিয় ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে থাই রাজপরিবারের এক সম্ভাবনাময় ও প্রভাবশালী সদস্যকে হারাল দেশটি। রাজপরিবার ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত