Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

২৬ বাংলা টিভি   10-Jun-2026   49

Photo

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের গ্রেপ্তারের দাবি


নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (০৯ জুন) দিবাগত রাতে শহরের মোক্তারপাড়া সেতুর পাশে স্থাপিত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রাতে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতেও শোনা যায়। পরে তারা সেখান থেকে চলে যায়। ঘটনাটিকে স্থানীয় রাজনৈতিক মহলের অনেকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোণা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান। নিজের ফেসবুক পেজে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে দায়ী করেন। পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শেখ বদরুল আমীন বলেন, যারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে, তারা নিঃসন্দেহে দুষ্কৃতিকারী। এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোণা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত