Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

হরমুজ খুলতে নতুন শর্ত দিয়েছে তেহরান

২৬ বাংলা টিভি   27-Apr-2026   28

Photo

হরমুজ খুলতে নতুন শর্ত দিয়েছে তেহরান


আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান। এ বিষয়ে অবগত দুটি সূত্র এবং যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং চলমান সংঘাত বন্ধের লক্ষ্যেই ওয়াশিংটনের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে এই প্রস্তাবে কৌশলী অবস্থান নিয়েছে ইরান। তারা যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহারের বিষয়টিকে অগ্রাধিকার দিলেও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা আপাতত পিছিয়ে রাখার প্রস্তাব দিয়েছে।

অ্যাক্সিওসের বিশেষ প্রতিবেদনে আরও বলা হয়, ইরান সরাসরি নয় বরং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে।

এতে বলা হয়েছে, প্রথমে হরমুজ প্রণালি খুলে দেয়া এবং সংঘাত বন্ধে সমঝোতা চূড়ান্ত করা হোক। এরপর আলাদাভাবে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারণ করা যেতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য কূটনৈতিকভাবে বড় চাপ তৈরি করতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র হরমুজ নিয়ে সমঝোতায় যায় এবং ইরানি বন্দরের ওপর থেকে অবরোধ শিথিল করে, তবে তেহরানের ওপর ওয়াশিংটনের চাপ অনেকটাই কমে যেতে পারে। এতে ইরানকে ইউরেনিয়াম মজুত হস্তান্তর বা দীর্ঘ সময়ের জন্য সমৃদ্ধকরণ বন্ধে বাধ্য করার মতো কৌশলগত সুযোগও যুক্তরাষ্ট্র হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তান সফর শেষে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে, এই সফর এবং ওয়াশিংটনের সঙ্গে ইরানের নতুন শর্ত যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত