Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

২৬ বাংলা টিভি   01-Mar-2026   44

Photo

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে দেশটির একাধিক রাষ্ট্রীয় ও বেসরকারি সংবাদমাধ্যম জানিয়েছে। রোববার (১ মার্চ) বার্তা সংস্থা তাসনিম নিউজ ও ফার্স নিউজসহ বিভিন্ন মাধ্যম এ তথ্য নিশ্চিত করে।

রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা ‘শহীদ’ হয়েছেন এবং রাষ্ট্রের মর্যাদা রক্ষায় তিনি জীবন উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে তার আবাসিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনির নিহত হওয়ার দাবি জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই তথ্যের কথা বলেন।

প্রথমে তেহরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার না করলেও রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির মৃত্যুর কথা নিশ্চিত করে।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রে সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক, বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রীয় কাঠামোর সর্বস্তরে খামেনির প্রভাব ছিল ব্যাপক। তার নির্দেশনাই দেশের নীতিনির্ধারণে প্রধান ভূমিকা রাখত।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত