অর্থনীতি
রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি
২৬ বাংলা টিভি 19-Feb-2026 37
রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি
নিউজ ডেস্ক:
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী, রোজার মাসে ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট একটি সার্কুলার জারি করে নির্দেশনা দিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বাকি সময়ে লেনদেন-পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এই সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহক সেবা ও লেনদেন চালু রাখতে হবে।
সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছর রমজান উপলক্ষে সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।
news@26banglatv.com