Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ডিম দিবসে ঝিনাইদহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   10-Oct-2025   43

Photo

ডিম দিবসে ঝিনাইদহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি:

বিশ্ব ডিম দিবস উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ঝিনাইদহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন।”

শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আরাপপুর স্ট্যান্ড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এ.এস.এম আতিকুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি অফিসার ডা. সঞ্জিব কুমার বিশ্বাস এবং দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রেজাউল করিম।

এছাড়া জেলার ছয় উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত