Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

‘নির্বাচন-পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে ১০ শিশুর মৃত্যু’

২৬ বাংলা টিভি   26-Nov-2024   123

Photo

ক্ষমতাসীন ফ্রেলিমো দলের সমর্থকরা পতাকা হাতে স্লোগান দিচ্ছেন। ছবি : এএফপি


হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) আজ সোমবার বলেছে, মোজাম্বিকের নিরাপত্তা বাহিনী নির্বাচন-পরবর্তী সহিংসতায় কমপক্ষে ১০ শিশুকে হত্যা করেছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে। স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টি গত ৯ অক্টোবরের ভোটে জয়ী হলেও বিরোধীরা তা মেনে নেয়নি, এর পর থেকে আফ্রিকার দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

সাম্প্রতিক সময়ে হাজার হাজার মানুষ পুলিশের কঠোর দমন নীতির বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) এক বিবৃতিতে বলেছে, ‘১৩ বছর বয়সী একটি মেয়েশিশু টিয়ার গ্যাস এবং বন্দুকের গুলি থেকে পালাতে লোকজনের ভিড়ে লুকিয়ে ছিল, কিন্তু একটি গুলি এসে তার ঘাড়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মেয়েটি।’
অধিকার গোষ্ঠীটি আরো বলেছে, ‘তারা বিক্ষোভের সময় বন্দুকের গুলিতে নিহত হওয়া আরো নয় শিশু এবং কমপক্ষে ৩৬ জন শিশু আহত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছে। তবে কর্তৃপক্ষ এইচআরডাব্লিউর দাবির কোনো জবাব দেয়নি। এইচআরডাব্লিউ বলেছে, ‘পুলিশ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে শত শত শিশুকে, অনেক ক্ষেত্রে তাদের পরিবারকে না জানিয়েই কয়েক দিন ধরে আটকে রাখে।’

দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি গত সপ্তাহে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন পুলিশ বাহিনীর সদস্য।’ তিনি আরো বলেন, ৬৬ জন পুলিশসহ ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছে। সিভিল সোসাইটি গ্রুপগুলো আরো বেশি মৃত্যুর সংখ্যা রেকর্ড করেছে। তারা বলছে, বিশৃঙ্খলা শুরু হওয়ার পর থেকে ৬৭ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং আনুমানিক ২ হাজার জনকে আটক করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত