Logo
মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

ঈশ্বরদীতে ইটভাটার মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত

২৬ বাংলা টিভি   17-Dec-2025   54

Photo

ঈশ্বরদীতে ইটভাটার মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত


পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী উপজেলায় ইটভাটার জন্য জমির মাটি কাটা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বীরু মোল্লা। প্রত্যক্ষদর্শী এবং নিহতের ছেলে রাজিব কালবেলাকে জানান, ১৬ ডিসেম্বর রাতের দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা ইটভাটার কাজে ব্যবহারের জন্য জোরপূর্বক বীরু মোল্লার জমি থেকে মাটি কেটে নেন।

পরদিন ১৭ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বীরু মোল্লা ওই মাটি কাটার বিষয়টি জানতে জহুরুল মোল্লার কাছে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, এ সময় জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা অবৈধ অস্ত্র ব্যবহার করে বীরু মোল্লার মাথায় গুলি করেন।

গুলিবিদ্ধ হয়ে বীরু মোল্লা ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাসনিম তমান্না স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিএনপি নেতা বীরু মোল্লা ও অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, আমাদের দলের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এটি কোনো দলীয় বিরোধ নয় নিহত ও অভিযুক্তরা আপন চাচাতো ভাই।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান কালবেলাকে জানান, “বীরু মোল্লা নামে একজন বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এমন তথ্য পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত