সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে রক্তারক্তি কাণ্ড! প্রবাস ফেরত ছেলের পরিণতি মর্মান্তিক জমি নিয়ে কোন্দলের জেরে কুপিয়ে নৃশংস হত্যা!
২৬ বাংলা টিভি 16-Nov-2025 42
ঝিনাইদহে রক্তারক্তি কাণ্ড! প্রবাস ফেরত ছেলের পরিণতি মর্মান্তিক জমি নিয়ে কোন্দলের জেরে কুপিয়ে নৃশংস হত্যা!
ঝিনাইদহ (স্টাফ রিপোর্টার):
ঝিনাইদহে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক প্রবাসীকে কুপিয়ে নৃশংসভাবে হ*ত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ঝিনাইদহ সদর এলাকায় নেমে এসেছে চরম উত্তেজনা।মাঠ থেকে ফেরার পথে অতর্কিত আক্রমণ!ঘটনাটি ঘটে শনিবার (১৫-১১-২০২৫) সকালে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে এই মর্মান্তিক হ*ত্যাকাণ্ডটি ঘটে।নিহত প্রবাসী মাহাব্বুল হোসেন (জিয়ারুল সমর্থক)।
জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে জিয়ারুলের সমর্থক বাটুল বিশ্বাস এবং হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার মধ্যে বহুদিনের কোন্দল।তারই জের ধরে, প্রবাসী মাহাব্বুল হোসেন মাঠ থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথেই হুমায়নের সমর্থকরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর যখম করে।
স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় মাহাব্বুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রবাস ফেরত তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে ছুটে আসে পুলিশ। এই নৃশংস হ*ত্যাকাণ্ডের পর অভিযুক্তরা পলাতক। পুলিশ দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
news@26banglatv.com